Sylhet Today 24 PRINT

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সামনে আত্মঘাতী হামলা, নিহত ৩

সিলেটটুডে ডেস্ক |  ১৪ সেপ্টেম্বর, ২০১৭

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সামনে আত্মঘাতী বোমা হামলায় ৩ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলার ঘটনাটি ঘটেছে।

বোর্ড অফিসে প্রবেশের মুখে বাধাপ্রাপ্ত হয়ে সেখানেই হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায় বলে জানা গেছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র হামলার ঘটনাটি নিশ্চিত করেছে।

হামলার সময় কাবুল আন্তর্জাতিক স্টেডিয়ামে স্থানীয় একটি ক্রিকেট লিগের খেলা চলছিল। সেখানেই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অবস্থান।

এ ঘটনার পর আফগানিস্তানের মাঠ ও আশেপাশের এলকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত হামলার ঘটনায় কোন সংগঠন দায় স্বীকার করেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.