Sylhet Today 24 PRINT

জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন অং সান সু চি

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৪ সেপ্টেম্বর, ২০১৭

মিয়ানমারের রাখাইন রাজ্যে বিরাজমান সংকট নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন দেশটির নেত্রী অং সান সু চি।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাখাইন রাজ্যে বিরাজমান সংকট নিয়ে আগামী সপ্তাহে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন।

আগামী সপ্তাহের ঠিক কবে ভাষণ দিবেন তা জানা যায়নি। তবে তার ভাষণটি ১৯ সেপ্টেম্বর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হবে।

গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে রাখাইন রাজ্য সংকটে বহু মানুষ নিহত এবং তিন লাখ ৮০ হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আসে। এরপর থেকে শান্তি নোবেল পুরস্কার বিজয়ী সু চি নীরব ছিলেন। তাই তাকে নিয়ে সারা বিশ্বে সমালোচনা চলছে। এর মধ্যে তিনি জাতির উদ্দেশ্যে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.