Sylhet Today 24 PRINT

‘৫/৬ ঘণ্টা পরপরই নতুন মেয়ে লাগতো রাম রহিমের’

সিলেটটুডে ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০১৭

দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে এখন কারাগারে ভারতের কথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং। তার বিকৃত যৌন লালসা নিয়ে নিত্য নতুন বিষয় সামনে আসছে। এবার তার ডেরার থাকা এক সাধ্বী জানালেন, পাঁচ-ছয় ঘণ্টা পরপরই একজন নতুন মেয়ে লাগতো রাম রহিমের।

ইন্ডিয়া টিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়,সম্প্রতি নাম প্রকাশ না করার শর্তে হরিয়ানায় সিরসার ডেরার ওই সাধ্বী এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন।  ওই সাধ্বী ওই ডেরার ৩০  বছর ছিলেন।

ওই সাধ্বী আরও দাবি করেছেন, ‘ভণ্ড বাবা’ ডেরায় থাকা কমপক্ষে দুই হাজার নারীকে ধর্ষণ করেছেন। রাম রহিমের এই অপকর্মের কথা অনেক মেয়েই তাদের মা-বাবাকে জানিয়েছিলেন। কিন্তু রাম রহিমের ওপর অন্ধ বিশ্বাসের কারণে নিজের মেয়েদের কথা বিশ্বাস করতেন না মা-বাবারা।

গত ২৫ আগস্ট দুই নারী ভক্তকে ধর্ষণের অভিযোগে করা দুটি মামলায় দোষী সাব্যস্ত করা হয় রাম রহিমকে। এরপর নেওয়া হয় রোহতক শহর থেকে ১০ কিলোমিটার দূরের সানোরিয়া কারাগারে। এতে রাম রহিমের সমর্থকেরা পঞ্চকুলা এলাকায় তাণ্ডব শুরু করেন। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে ৩১ জন নিহত ও ২৫০ জন আহত হন। পরে গত ২৮ আগস্ট রাম রহিমকে দুটি মামলায় ১০ বছর করে ২০ বছরের কারাদণ্ডাদেশ দেন সিবিআই আদালত।

এদিকে শনিবার রাম রহিমের বিরুদ্ধে সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি ও সাবেক ডেরা ব্যবস্থাপক রণজিৎ সিং হত্যা মামলার শুনানি শুরু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.