Sylhet Today 24 PRINT

সৌদিতে খুলছে ভাইবার, ইমো সহ আরও কিছু অ্যাপ

সিলেটটুডে ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৭

কল এবং মেসেজিং অ্যাপ স্কাইপ, ভাইবার, ইমো এবং হোয়াটসঅ্যাপসহ বেশকিছু যোগাযোগ অ্যাপ নাগরিকদের জন্য বুধবার থেকে খুলে দিতে যাচ্ছে সৌদি আরব সরকার।

সৌদি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল্লাহ বিন আমের আল-সাওয়াহাহ এর বরাত দিয়ে এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) ।

তিনি বলেন, বুধবার থেকে ইন্টারনেটে সহজে ভিডিও কল করার মাধ্যম স্কাইপ, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য অ্যাপ ব্যবহার করা যাবে। দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও টেলিকমিউনিকেশন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।

এসব কার্যকরী পদক্ষেপ সৌদি আরবের ডিজিটাল সমাজ বিনির্মাণে ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নে আরো এক ধাপ এগিয়ে যাবে বলে বিশ্লেষকরা বলছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.