Sylhet Today 24 PRINT

লন্ডনে বিপণিকেন্দ্রে এসিড হামলা, আহত ৬

সিলেটটুডে ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৭

পূর্ব লন্ডনের একটি বড় বিপণিকেন্দ্রে এসিড হামলার ঘটনায় ছয়জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার, স্ট্রাটফোর্ডের ওয়েস্টফিল্ড বিপণিকেন্দ্রে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি বিষাক্ত পদার্থ স্প্রে করলে বেশ কয়েকজন ব্যক্তি আহত হন৷

রয়টার্স জানায়, এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলছে না পুলিশ।

স্কটল্যান্ড ইয়ার্ড সূত্রে জানা গেছে, শনিবার স্থানীয় সময় রাত ৮টার আগে ঘটনাটি ঘটে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘একাধিক জায়গায় অন্তত ছয়জন ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। আমরা বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছি।’

এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.