Sylhet Today 24 PRINT

ভারতের ঝাড়খণ্ডে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১০

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৫ সেপ্টেম্বর, ২০১৭

ভারতের ঝাড়খণ্ডের জামশেদপুরে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২০ জন।

স্থানীয় সময় রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা নাগাদ বারসল পুলিশ স্টেশনের কাছে কুমারডুবি গ্রামে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ভবনের মধ্যে অবৈধভাবে চালানো কারখানাটিতে বিস্ফোরণের পর আগুন ধরে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আহতদের নিকটস্থ ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের ঘটনার পর ভবনের মালিক দুর্গাপদ সান্ত্রা পলাতক রয়েছেন।

এর আগে ভবনে ছোটখাটো বিস্ফোরণের ঘটনা ঘটলেও বিষয়টি পুলিশকে জানানো হয়নি বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.