Sylhet Today 24 PRINT

প্লেবয়ের প্রতিষ্ঠাতা মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ সেপ্টেম্বর, ২০১৭

আন্তর্জাতিক মেনস ম্যাগাজিন প্লেবয়ের প্রতিষ্ঠাতা হিউ হেফনার মারা গেছেন। প্লেবয় এন্টারপ্রাইজ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, নিজের বাড়ি প্লেবয় ম্যানশনে ৯১ বছর বয়সী হেফনারের স্বাভাবিক মৃত্যু হয়েছে।    

১৯৫৩ সালে বাড়ির রান্নাঘর থেকে প্লেবয়ের প্রকাশনা শুরু করেছিলেন হেফনার। এক সময় তা প্রাপ্তবয়স্কদের জন্য বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ম্যাগাজিনে পরিণত হয়।

প্লেবয় যখন সাফল্যের শীর্ষে, সে সময় মাসে ৭০ লাখ কপি পর্যন্ত বিক্রি হয়েছে এই ম্যাগাজিন।

সংবাদমাধ্যমে হেফনার প্রায়ই চিত্রায়িত হয়েছেন প্লেবয় ম্যানশনে একদল স্বর্ণকেশী পরিবেষ্টিত হয়ে জীবন যাপন করা এক কামুক বুড়ো হিসেবে। টাইম ম্যাগাজিন তাকে বর্ণনা করেছিল ‘প্রোফেট অব পপ হেডোনিজম’ হিসেবে।

বিবিসি লিখেছে, হিউ হেফনার কোটি কোটি পুরুষের জন্য এক ফ্যান্টাসির দুনিয়া তৈরি করে গেছেন। তবে অধিকাংশ পাঠকের সঙ্গে তার পার্থক্য হল, সেই ফ্যান্টাসির জীবন হেফনার নিজে যাপন করে গেছেন।  

হেফনারের ছেলে কুপার হেফনার বিবৃতিতে বলেন, বহু মানুষ তার বাবাকে ‘মিস করবে’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.