Sylhet Today 24 PRINT

ট্রেনের জন্য হুড়োহুড়ি, মুম্বাইয়ে পদদলিত হয়ে নিহত ২২

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০১৭

ভারতের মুম্বাইয়ের এলফিনস্টেন স্টেশনে পদপিষ্ট হয়ে ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩০ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে ওই হতাহতের ঘটনাটি ঘটে।

রেলওয়ের এক মুখপাত্র জানান, একই সময়ে চারটি ট্রেন এলফিনস্টেন রেলস্টেশনে এসে থামে। সে সময় যাত্রীদের হুড়োহুড়ি এবং বৃষ্টির কারণে বেশ কয়েকজন নারী যাত্রী পা পিছলে পড়ে যান। ফলে সেখানে আরো বিশৃঙ্খলা তৈরি হয়। হুড়োহুড়ির কারণে পদদলিত হয়ে ২২ জন প্রাণ হারান।

স্থানীয় পুলিশ কর্মকর্তা নিকেট কৌশিক জানিয়েছেন, ২২ জনের মৃত্যুর সঠিক কারণ তারা তদন্ত করছেন। দুর্ঘটনায় আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.