Sylhet Today 24 PRINT

শ্রীনগরে বিএসএফ ক্যাম্পে হামলা, নিহত ১

সিলেটটুডে ডেস্ক |  ০৩ অক্টোবর, ২০১৭

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে সন্দেহভাজন জঙ্গিরা। স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৪টার দিকে এই সন্ত্রাসী হামলা শুরু হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি আক্রমণকারী বলে সন্দেহ করছে পুলিশ।

আহত হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্য।

কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের গুলি বিনিময় চলছে। বিএসএফ কর্মকর্তারা জানান, হামলাকারীরা ক্যাম্প সীমানার ভেতরে একটি বাড়িতে এখনো অবস্থান নিয়ে আছে।

এটিকে আত্মঘাতী হামলা বলছে পুলিশ। ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি হামলাকারীদের একজন।

শ্রীনগরের এই সেনা ক্যাম্পটি ওখানকার আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক পাশেই অবস্থিত এবং সুরক্ষিত এলাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.