Sylhet Today 24 PRINT

আটকে গেল সোনার সিঁড়ি, হেঁটে নামলেন সৌদি বাদশা

সিলেটটুডে ডেস্ক |  ০৭ অক্টোবর, ২০১৭

রাজকীয় বিমানে রাশিয়া সফরে যাওয়া সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজের উড়োজাহাজের সোনায় মোড়ানো সিঁড়ি হঠাতঅই থেমে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মাঝপথে চলন্ত সিঁড়ি আটকে যাওয়ার পর সৌদি বাদশা বাকিটা পথ হেঁটেই নামলেন।

গত বুধবার মস্কোয় বিমান থেকে নামার সময় সৌদি বাদশার সোনার সিঁড়িটি আটকে যাওয়ার ঘটনা ঘটে।

চার দিনের রাশিয়া সফরে বিমানের সোনার চলমান সিঁড়ি ছাড়াও ছিল আরও চমক। দেশ থেকে সৌদি বাদশা নিয়ে গিয়েছিলেন ১৫০০ জন বিশেষ সহকারী, নিজের পছন্দের আসবাব এবং ৮০০ কিলোগ্রাম খাবার।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বাদশা বিমান থেকে নামার সময় সিঁড়িটি ঠিকভাবেই চলছিল, কিন্তু মাঝপথে তা আটকে যায়। ৮১ বছরের বাদশাহ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে উপায়ন্তর না দেখে হেঁটেই নামেন বাকিটা পথ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.