Sylhet Today 24 PRINT

সৌদি রাজপ্রাসাদে হামলার চেষ্টা, নিহত ৩

সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক |  ০৭ অক্টোবর, ২০১৭

সৌদি রাজপ্রাসাদে একটি হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় পুরো জেদ্দায় সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওই হামলা চেষ্টার ঘটনায় এক হামলাকারী এবং দুজন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা।

শনিবার (৭ অক্টোবর) জেদ্দায় ওই হামলা চেষ্টার ঘটনায় হামলাকারী এবং কয়েকজন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন বলে অসমর্থিত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। তবে সৌদি কর্তৃপক্ষ এ হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি।

এদিকে সামাজিক মাধ্যমে হামলার খবর ছড়িয়ে পড়লে সৌদি আরবে অবস্থানরত নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.