Sylhet Today 24 PRINT

ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিলেটটুডে ডেস্ক |  ১২ অক্টোবর, ২০১৭

পাকিস্তানে বিরোধী দল 'তেহরিক-ই-ইনসাফ'-এর চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

নির্বাচনের সময় বিদেশি অর্থ গ্রহণের অভিযোগে ২০১৪ সালে দায়ের করা এক মামলায় এ পরোয়ানা জারি করা হয়েছে।

নির্বাচন কমিশনের ওই মামলাকে অবৈধ আখ্যা দিয়ে শুনানির দিন উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন প্রধান নির্বাচন কমিশনার।

আগামী ২৬ অক্টোবর ধার্যকৃত দিনে ইমরান খানকে গ্রেপ্তার করে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি (অব.) সরদার মুহাম্মদ রেজা খান।

গত ১৪ সেপ্টেম্বর ইমরান খানের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করে নির্বাচন কমিশন। পরে ইমরান খানের দলের পক্ষ থেকে হাইকোর্টে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ওই পরোয়ানা স্থগিত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.