Sylhet Today 24 PRINT

সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি নিহত

সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০১৭

সৌদি আরবের একটি সোফা ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছে। এদের মধ্যে দুইজন বাংলাদেশি রয়েছেন। সৌদির রাজধানী রিয়াদের সিফা সানাইয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশিরা হলেন, শরীয়তপুরের নড়িয়া উপজেলার তমিজ উদ্দিন সরদারের ছেলে শহিদ সরদার (৩৫) এবং কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার নজিরদিঘী গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহাগ(৩২)। নিহতদের ভাই তাদের পরিচয় নিশ্চিত করেছে।

বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর সরোয়ার আলম জানান, ইতিমধ্যে থানায় ও মেডিকেলে দূতাবাস থেকে প্রতিনিধি পাঠানো হয়েছে,তবে লাশ এখনো সনাক্ত করা হয়নি, দ্রুত লাশ সনাক্তের চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.