Sylhet Today 24 PRINT

সোমালিয়ায় নিহতের সংখ্যা সাড়ে তিনশ ছাড়িয়েছে

সিলেটটুডে ডেস্ক |  ২১ অক্টোবর, ২০১৭

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর ব্যস্ত এলাকায় গত শনিবার চালানো ভয়াবহ গাড়িবোমা হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩৫৮–তে পৌঁছেছে। এ ঘটনায় কয়েক শ লোক আহত হয়েছে। বিবিসি জানিয়েছে, নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে।

সোমালিয়ার তথ্যমন্ত্রী আবদিরাহমান ওসমানের বরাত দিয়ে বিবিসি জানায়, এখনো ৫৬ জন নিখোঁজ রয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক।  

শনিবার মোগাদিসুর একটি হোটেলের প্রবেশপথের কাছে বিস্ফোরক বহনকারী একটি লরি বিস্ফোরিত হয়। ওই এলাকায় অনেক হোটেল, সরকারি ভবন ও রেস্তোরাঁ অবস্থিত। ২০০৭ সালের পর দেশটিতে এটাই সবচেয়ে বড় হামলা।

সোমালিয়ার তথ্যমন্ত্রী এই হামলার জন্য জঙ্গি সংগঠন আল-শাবাবকে দায়ী করেন। তবে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।

২০০৭ সাল থেকে দেশটিতে আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত জঙ্গি সংগঠন আল-শাবাবের বিদ্রোহ চলছে। সংগঠনটি প্রায়ই মোগাদিসুতে হামলা চালিয়ে থাকে। তারা সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.