Sylhet Today 24 PRINT

ভারতে ট্রাক উল্টে কমপক্ষে নিহত ১০

সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক |  ২১ অক্টোবর, ২০১৭

ভারতের মহারাষ্ট্রের সাংলি এলাকায় টাইলস বোঝাই একটি ট্রাক উল্টে পড়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এতে অন্তত আরো ১২ জন আহত হয়েছেন বলে খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

শনিবার (২১ অক্টোবর) সকালে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।

দেশটির পুলিশ জানায়, মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে ৩৬৫ কিলোমিটার দুরে সাংলি জেলার তাসাগাও এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কম ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে ওই ট্রাকে যাত্রী হয়েছিলেন হতাহতেরা। পথে সালিংতে ট্রাকটি উল্টে গেলে প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারীরা দ্রুত কাজ শুরু করে। প্রাথমিক এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। দুর্ঘটনার কারণ তদন্ত করছে ভারতের পুলিশ।

এদিকে হিমাচল প্রদেশে অপর এক দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। বাসটি শিমলায়  যাচ্ছিলো বলে জানা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.