Sylhet Today 24 PRINT

মিয়ানমারের উপর অবরোধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

সিলেটটুডে ডেস্ক |  ২৪ অক্টোবর, ২০১৭

রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের নির্যাতনের জেরে মিয়ানমারের ওপর নতুন করে অবরোধ আরোপের উদ্যোগ নিয়েছে মার্কিন  যুক্তরাষ্ট্র।

গ্লোবাল ম্যাগনিটস্কাই আইনের আওতায় এ অবরোধ আরোপের কথা বিবেচনা করা হচ্ছে বলে দেশটির পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে।

স্থানীয় সময় সোমবার ওয়াশিংটন থেকে জারি করা ওই বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সম্প্রতি যা ঘটেছে, বিশেষ করে রোহিঙ্গাসহ অন্য সম্প্রদায় যে সহিংস ও ভীতিকর দুর্দশার শিকার হয়েছে, তাতে আমরা গভীর উদ্বেগ জানাচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.