Sylhet Today 24 PRINT

নওয়াজ শরিফকে গ্রেপ্তারে পরোয়ানা

সিলেটটুডে ডেস্ক |  ২৬ অক্টোবর, ২০১৭

আদালতে হাজিরা না দেওয়ার কারণে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সমন অগ্রাহ্য করে আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৩ নভেম্বর। পাকিস্তানের আইন অনুসারে পরবর্তী শুনানির আগে জামিনের আবেদন মঞ্জুর না হলে, দেশে ফেরা মাত্র গ্রেপ্তার হতে পারেন নওয়াজ শরিফ।

গত বছর পানামা পেপার কেলেঙ্কারিতে উঠে আসে শরিফের নাম। তারপর থেকেই নওয়াজের বিলাসী জীবনযাত্রা ও লন্ডনের সম্পত্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকার অভিযোগে পাকিস্তান সুপ্রিম কোর্ট চলতি বছরের জুলাইয়ে নওয়াজ শরিফকে দোষী সাব্যস্ত করে। যার জেরে খোয়াতে হয় প্রধানমন্ত্রিত্ব। চলতি মাসের শুরুতেই লন্ডনের একটি সম্পত্তির মালিকানা নিয়ে আরও একটি দুর্নীতির মামলা হয় শরিফ ও তার মেয়ে মরিয়মের নওয়াজের বিরুদ্ধে।

বৃহস্পতিবার আদালতে শরিফের স্ত্রীর অসুস্থতার কারণ দেখিয়ে সশরীরে উপস্থিতি থেকে অব্যাহতির আবেদন জানান তার আইনজীবী। কিন্তু শরিফের আইনজীবীর সেই আবেদন নাকচ করে দেন বিচারক। বর্তমানে স্ত্রী কুলসুমের অসুস্থতার কারণে লন্ডনে রয়েছেন শরিফ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.