Sylhet Today 24 PRINT

ম্যানহাটনে গোলাগুলিতে নিহত ৬, আটক ১

সিলেটটুডে ডেস্ক |  ০১ নভেম্বর, ২০১৭

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটন শহরে গোলাগুলির ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে তারা দ্রুতই লোয়ার ম্যানহাটন এলাকায় পৌঁছান। এখন পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত আর কোনো তথ্য দেয়নি পুলিশ। ট্রিবেকা এলাকার চেম্বারস ও ওয়েস্ট স্ট্রিটে এই ঘটনা ঘটে।

ইউ এস মিডিয়া জানিয়েছে, স্ট্যুইভেসান্ট হাই স্কুলের অদূরে একজন বন্দুকধারী গাড়ি থেকে গুলি ছুড়েছেন। প্রত্যক্ষদর্শী এক স্কুলছাত্রী দুটি গাড়ির সংঘর্ষের কথা জানিয়েছেন। দুটি বন্দুক হাতে একজন ব্যাক্তিকে গাড়ি থেকে বেরিয়ে আসতে দেখেছেন তিনি। এরপরই গুলির ঘটনা ঘটেছে।

নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্ল্যাসিও ঘটনাস্থলে রওনা হয়েছেন। একজন মুখপাত্র জানিয়েছেন এই মুহুর্তে সেখানে কোনো বিপদের আশঙ্কা নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.