Sylhet Today 24 PRINT

নিউ ইয়র্কের হামলাকারী উজবেক শরণার্থী

সিলেটটুডে ডেস্ক |  ০২ নভেম্বর, ২০১৭

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ট্রাক নিয়ে হামলাকারী একজন উজবেক শরণার্থী। ওই ব্যক্তি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আদর্শে উদ্বুদ্ধ ছিল এবং কয়েক সপ্তাহ ধরে হামলার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা।

উজবেকিস্তান থেকে আসা ওই শরণার্থী যুবকের নাম সাইফুল্লা সাইপভ (২৯)। পুলিশ তাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে।

নিউ ইয়র্ক পুলিশের ডেপুটি কমিশনার জন মিলার বলেছেন, আইএস এর পক্ষ থেকে হামলার দায় স্বীকর করে আরবিতে লেখা নোট লোয়ার ম্যানহাটনের ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে।

মিলার জানান, সন্দেহভাজন ওই হামলাকারী সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের হামলা চালানোর নির্দেশনা পড়ে তা অনুসরণ করেছে।

সাইপভ কয়েক সপ্তাহ ধরেই হামলার পরিকল্পনাটি করেছিলেন বলেই ধারণা করা হচ্ছে এবং তিনি আইএস এর হয়েই হামলাটি চালান।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর এটিই নিউ ইয়র্কে সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে সাইফুল্লো সাইপভ যুক্তরাষ্ট্রে এসেছিলেন ২০১০ সালে। তিনি ফ্লোরিডায় বাস করতেন বলে প্রাথমিক খবরে জানা গেছে।

মঙাগলবার নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে সাইকেলের লেইনে তার ট্রাক চালিয়ে দেওয়ার ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।

নিউ ইয়র্ক পুলিশের কমিশনার জেমস ও’নিল জানান, স্থানীয় সময় বিকাল ৩টার পরপরই ট্রাকটি সাইকেলের লেইনে উঠে পড়ে। পথচারী ও সাইক্লিস্টদের আঘাত করার পর এটি একটি স্কুল বাসে ধাক্কা দেয় এবং ভেতরে থাকা দুই শিশুসহ অন্তত চারজনকে আহত করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.