Sylhet Today 24 PRINT

কঙ্গোতে ট্রেন দুর্ঘটনা: মৃত কমপক্ষে ৩৩

সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক |  ১৩ নভেম্বর, ২০১৭

কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৩৩ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১২ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলে লুয়ালাবা প্রদেশের বুয়োফউই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জাতিসংঘের রেডিও চ্যানেল ওকাপির বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।

বিবিসি খবরে আরো বলা হয়, ট্রেনটি কঙ্গোর লুবুম্বাসি শহর থেকে লুইনা শহরে যাচ্ছিল। ট্রেনের ১৩টি ট্যাংকারে দাহ্য পদার্থ ভর্তি ছিল। যাত্রাপথে সেটি লাইনচ্যুত হয়ে পার্শ্ববর্তী একটি খাঁড়িতে পড়ে যায়। তখন এ হতাহতের ঘটনা ঘটে।

লুয়ালাবা প্রদেশের গভর্নর রিচার্ড মুয়েজ রেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যা জানাতে পারেননি তিনি।

এদিকে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, রেল দুর্ঘটনায় নিহতরা সবাই ওই ট্রেনে অবৈধভাবে ভ্রমণ করছিল।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.