Sylhet Today 24 PRINT

১ মোটরসাইকেল, ৫৮ জন, ১২০০ মিটার সফর করে বিশ্ব রেকর্ড!

সিলেটটুডে অনলাইন ডেস্ক |  ২১ নভেম্বর, ২০১৭

এক মোটরসাইকেলে ৫৮ জন চড়ে ১২০০ মিটার সফর করে বিশ্ব রেকর্ড গড়েছেন।

রোববার (১৯ নভেম্বর)  ইন্ডিয়ান আর্মি সার্ভিস কোরের টর্নেডো টিম-এর ৫৮ জন সদস্য একটি ৫০০ সিসি রয়্যাল এনফিল্ড ক্লাসিক বুলেটে একসঙ্গে চেপে ১২০০ মিটার সফর করে এ বিশ্ব রেকর্ড গড়েন৷

এর পাশাপাশি ২০১০ সালের রেকর্ড ভেঙে দিল তারা৷ ২০১০ সালে এক মোটরসাইকেলে ৫৬ জন চড়েন।

ইন্ডিয়ান আর্মি সূত্রে জানা যায়,  মেজর বানি শর্মার নেতৃত্বে এই সফর শুরু হয়৷ মোটরসাইকেল চালকের আসনে ছিলেন সুবেদার রামপাল যাদব৷

টর্নেডো টিম-এর ১৯টি বিশ্ব রেকর্ড এবং রাষ্ট্রীয় রেকর্ড এর আগে থেকেই রয়েছে৷ এই টিমে মোট ৩৯ সদস্য রয়েছে৷ ২ কমিশনড অফিসার, ২ জেসিও এবং ৩৫ অন্য সদস্য রয়েছে৷ এই টিম এখনো পর্যন্ত মোট ১০০০টি শো করেছে৷

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন।
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.