Sylhet Today 24 PRINT

ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক, শিক্ষিকা গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২২ নভেম্বর, ২০১৭

নিজ ফ্ল্যাটের বসার ঘরে মোমবাতি জ্বেলে ছাত্রের জন্য অপেক্ষা করছিলেন শিক্ষিকা। আধো অন্ধকার পরিবেশে ছাত্রের সঙ্গে উদ্দাম যৌনতায় মেতে উঠতে চেয়েছিলেন তিনি। এমন সময় পুলিশ গ্রেফতার করে যুক্তরাষ্ট্রের ওকলাহোমার একটি স্কুলের ওই শিক্ষিকাকে।

পুলিশের দাবি, জেরার মুখে নিজের কীর্তির কথা স্বীকার করেছেন বাইশ বছর বয়সী শিক্ষিকা হুটার ডে। তার বিরুদ্ধে ধর্ষণ, নাবালকের সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোসহ একাধিক অভিযোগে মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওকলাহোমার ওই স্কুলের এক ছাত্রের মোবাইলে সম্প্রতি নগ্ন ছবি ও ম্যাসেজ দেখতে পান অভিভাবকরা। এরপর তারা বিষয়টি পুলিশকে জানান। মোবাইলটি খতিয়ে দেখার পর তদন্তকারীরা নিশ্চিত হন, অভিযুক্ত শিক্ষিকার সঙ্গে ওই ছাত্র নিয়মিত দেখা করে এবং তাদের মধ্যে যৌন সম্পর্ক রয়েছে। এরপর হুটান ডে'র ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, পুলিশ ওই শিক্ষিকার ফ্ল্যাটে গিয়ে দেখে, বসার ঘরে আলো নিভিয়ে মোমবাতি জ্বেলে ছাত্রের জন্য অপেক্ষা করছেন তিনি।

এদিকে স্কুল কর্তৃপক্ষ জানায়, ওই ছাত্রের অভিভাবকরা আগেই বিষয়টি তাদের জানিয়েছিলেন। অভিভাবকদের অনুমান, হুটার ডে যখন ওই ছাত্রকে রসায়ন পড়াতেন, সেই সময় থেকে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.