Sylhet Today 24 PRINT

কাতারে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক |  ১২ ডিসেম্বর, ২০১৭

কাতারে এক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।

তার নাম সামসুদ্দীন রিয়াদ চৌধুরী। তার বাড়ি চট্টগ্রামের মীরসরাইয়ে। অন্যজনের নাম পরিচয় জানা যায়নি। তবে তার বাড়ি চট্টগ্রামের রাউজানে বলে জানা গেছে।

সোমবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এক সড়ক দুর্ঘটনায় তারা মারা যান। বর্তমানে নিহতদের মরদেহ কাতারের ওয়াকরা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কাতারের মীরসরাই সমিতির সূত্রে জানা গেছে, নিহত রিয়াদের বাবার নাম বাহার চৌধুরী। তার বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের পশ্চিম অলি নগরে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.