Sylhet Today 24 PRINT

কলা ‘খাওয়ায়’ কারাদণ্ড!

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০১৭

গানের ভিডিওতে ‘আপত্তিকর’ পোশাক পরে ও কলা খাওয়ার কারণে মিসরের এক গায়িকাকে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির আদালত।

স্থানীয় সময় গত মঙ্গলবার শাইমা আহমেদ (২৫) নামের ওই গায়িকাকে ‘অশ্লীলতা’ ছড়ানো ও ‘কুরুচিপূর্ণ’ ভিডিও প্রকাশের জন্য দোষী সাব্যস্ত করা হয়।

বিবিসি জানিয়েছে, শাইমার সঙ্গে একই মেয়াদের কারাদণ্ড ভোগ করবেন গানের ভিডিওটির পরিচালকও। ভিডিওটি প্রকাশের পর রক্ষণশীল দেশটিতে এ নিয়ে জন অসন্তোষ দেখা দিলে গত নভেম্বর মাসে শাইমাকে গ্রেপ্তার করে মিসরের আইনশৃঙ্খলা বাহিনী।

অবশ্য শাইমা আহমেদ তার আগেই এ বিষয়ে ক্ষমা চেয়েছিলেন। ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাইমা লেখেন, ‘আমাকে সবাই এবার আক্রমণের বিষয়বস্তু বানাবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.