Sylhet Today 24 PRINT

ভারতে হামলার হুমকি আল-কায়েদার

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০১৭

ভারতের কলকাতা, দিল্লি ও বেঙ্গালুরু শহরে হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আল-কায়েদা। আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের সেকেন্ড ইন কমান্ড ওসামা মাহমুদ এক ভিডিও বার্তায় এ হুমকি দিয়েছেন।

বার্তায় ওসামা মাহমুদ বলেন, ভারতীয় সেনা ও হিন্দু সরকারের শান্তিপূর্ণ জগৎকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে হবে। কাশ্মীরকে ধরে রাখার জন্য ভারত এর মধ্যেই ছয় লাখ সেনা ব্যবহার করেছে। যদি কলকাতা, দিল্লি ও বেঙ্গালুরুর মতো গুরুত্বপূর্ণ শহরে হামলা চালানো হয়, তাহলে ভারত চেতনা ফিরে পাবে। কাশ্মীরের ওপর থেকে নিয়ন্ত্রণ ছেড়ে দেবে।

কাশ্মীরের মানুষের পাশে দাঁড়ানোর জন্য মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান মাহমুদ। তিনি বলেন, যেভাবে সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন করে তোলা হয়েছে, সেভাবেই ভারতীয় সেনা ও হিন্দু সরকার পরিচালিত ভারতকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে হবে।

আল-কায়েদার এই হুমকি ভারত সরকার গুরুত্বসহকারে নিয়েছে বলে জানিয়েছেন ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.