Sylhet Today 24 PRINT

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৪০

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০১৭

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া কালচারাল ও ধর্মীয় সংস্থায় আত্মঘাতী হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

বিবিসি জানায়, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

কারা এ হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একই এলাকায় দুটি বিস্ফোরণের পর এ আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.