Sylhet Today 24 PRINT

কোস্টারিকায় বিমান দুর্ঘটনায় দশ মার্কিন পর্যটকসহ নিহত ১২

সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০১৮

কোস্টারিকার উত্তরাঞ্চলের গুয়ানাকাসতে প্রদেশের বেজুসোর কাছে পাহাড়ি এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১০ জনই মার্কিন পর্যটক এবং বাকিরা বিমানের পাইলট ও কো-পাইলট। আর বাকি দু’জন কোস্টারিকার নাগরিক।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে পাঁচজনই একই পরিবারের সদস্য। চেসনা ২০৮ কারাভান বিমানটি রাজধানী সান জোস থেকে পানটা ইসলিটা রিসোর্টের উদ্দেশে রওনা দিয়েছিল।

বিমানটি কি কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি। বিমানের কোনো আরোহীই বেঁচে নেই। গুয়ানাকাসতে প্রদেশের বেজুসোর কাছে একটি পাহাড়ি এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে।

কোস্টারিকার প্রেসিডেন্ট লুইসি গুইলারমো সোলিস দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।

খবর : বার্তা সংস্থা রয়টার্স।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.