Sylhet Today 24 PRINT

লন্ডনে ছুরিকাঘাতে নিহত ৪

ইন্টারন্যশনাল ডেস্ক  |  ০১ জানুয়ারী, ২০১৮

লন্ডনে ইংরেজি নববর্ষ উদযাপনের প্রাক্কালে পৃথক ঘটনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ৪ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে বলে লন্ডন পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

এএফপির খবরে বলা হয়, লন্ডনের স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় উত্তর লন্ডনে এনফিল্ডে ১৮ বছর বয়সী এক যুবক দুর্বৃত্তের ছুরিকাঘাতের শিকার হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে মারা যায় ওই যুবক। এর আগে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দিকে পূর্ব লন্ডনে ওয়েস্ট হ্যামে ২০ বছর বয়সী এক ব্যক্তির লাশ পাওয়া যায়।

অপরদিকে আজ সোমবার লন্ডনের স্থানীয় সময় সকালে ওল্ড স্ট্রিটের বার এবং ক্লাবের সামনে একটি ব্যস্ত এলাকায় ২০ বছর বয়সী অপর এক যুবককে মারাত্মকভাবে ছুরিকাঘাত করা হয়েছিল। তার ২০ গজের মধ্যে আরেকজনকে একই ঘটনায় আহত করা হয় এবং তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে মারা যায় সে।

এটিকে একটি হৃদয়বিদারক ঘটনা বলে আখ্যায়িত করেছেন লন্ডনের পুলিশ কর্মকর্তা নীল জেরোম।

লন্ডনের মেয়র সাদিক খান সংবাদ সংস্থা বিবিসিকে বলেছেন, আজ আমার চিন্তায় চারজন যুবক-যুবতীর পরিবার আছে যারা গত রাতে আমাদের শহরের চারটি অসংলগ্ন স্তম্ভে খুন হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.