Sylhet Today 24 PRINT

ব্রাজিলে কারাগারে দাঙ্গায় নিহত ৯

সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০১৮

ব্রাজিলের মধ্যাঞ্চলীয় গইয়াস রাজ্যের একটি কারাগারে দাঙ্গায় কমপক্ষে নয়জন নিহত ও আরো ১৪ জন আহত হয়েছে। এ ঘটনায় আরো শতাধিক আসামি জেল থেকে পালিয়ে যায়।

কারা কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানায়, আসামিদের একটি গ্রুপ দুপুরের পরপরই বিদ্রোহী গ্রুপের সদস্যদের সহায়তায় এ কারাগারে তাদের প্রতিপক্ষের অংশে আক্রমণ করে। এতে কারাগারে ব্যাপক দাঙ্গা ছড়িয়ে এবং এক পর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ব্রাজিলের কারাবন্দিদের মধ্যে প্রায়ই দাঙ্গার ঘটনা ঘটে। উপচে পড়া বন্দির বিপরীতে প্রয়োজনীয় কারারক্ষীর সংখ্যা কম থাকায় প্রায়ই বন্দিদের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া সম্ভব হয় না। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.