Sylhet Today 24 PRINT

দক্ষিণ আফ্রিকায় ট্রেন দুর্ঘটনা : নিহত ১২, আহত ১৮০

ইন্টারন্যশনাল ডেস্ক  |  ০৪ জানুয়ারী, ২০১৮

দক্ষিণ আফ্রিকায় একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে বিস্ফোরিত আগুনে অন্তত ১২ জন নিহত ও ১৮০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এ দুর্ঘটনাটি ঘটে বলে দেশটির সরকারি সূত্র এএফপি’কে একথা জানিয়েছে।


দেশটির প্রাদেশিক সরকারের স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র মোন্ডলি মভাম্বি এএফপিকে বলেন, ‘নিহতের সংখ্যা এ পর্যন্ত ১২ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় অন্তত ১৮০ জন আহত হয়েছেন এবং নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.