Sylhet Today 24 PRINT

কানাডার টরেন্টো বিমানবন্দরে ২ বিমানের মধ্যে সংঘর্ষ

সিলেটটুডে আন্তর্জাতিক ডেস্ক |  ০৬ জানুয়ারী, ২০১৮

কানাডার টরেন্টো বিমানবন্দরের রানওয়েতে স্থানীয় সময় শুক্রবার দু’টি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একটি বিমানের শেষ ভাগে আগুন ধরে যায়। এ সময় আতঙ্কিত আরোহীরা জরুরি পথ দিয়ে বিমান থেকে নেমে পড়ে।

শনিবার (৬ জানুয়ারি) সকালে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওয়েস্ট জেট ও সানউইং বিমান কোম্পানির পক্ষ থেকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। টরেন্টোর পিয়ারসন অন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটে। বিমানবন্দরটিতে পাঁচ মাসের মধ্যে এনিয়ে দ্বিতীয়বারের মতো দুর্ঘটনা ঘটল।

ওয়েস্ট জেট কোম্পানির পক্ষ থেকে টুইটারে বলা হয়েছে, ওয়েস্ট জেট নিশ্চিত করছে যে বোয়িং ৭৩৭-৮০০ ডব্লিউএস২৪২৫ বিমানটি ১৬৮ যাত্রী নিয়ে কানকুন থেকে টরেন্টো পিয়ারসনে যাওয়ার জন্য উড্ডয়নের অপেক্ষা করছিল। এ সময় সানউইংয়ের একটি বিমান পেছন থেকে এটাকে ধাক্কা দেয়।

তবে এতে কেউ আহত হয়েছে কিনা তা উল্লেখ না করে আরো বলা হয়, যাত্রীদেরকে নিরাপদে টার্মিনাল দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.