Sylhet Today 24 PRINT

আফগানিস্তানে আইএসের দুই কমান্ডারসহ ২০ জঙ্গি নিহত

ইন্টারন্যশনাল ডেস্ক  |  ০৬ জানুয়ারী, ২০১৮

আফগানিস্তানের পূর্বাঞ্চলের লেগমান প্রদেশে জঙ্গিদের গোপন আস্তানায় সরকারি বাহিনীর হামলায় দুই কমান্ডারসহ ২০ আইএস জঙ্গি নিহত হয়েছে।

শুক্রবার রাতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।

সেনাবাহিনীর পূর্বাঞ্চলের মুখপাত্র শিরিন আগা ফাকিরি বার্তা সংস্থাকে বলেন, ‘গোয়েন্দাদের গোপন তথ্যের ভিত্তিতে প্রদেশটির আলিনগর জেলার নুরলাম গ্রামের জঙ্গিদের গোপন আস্তানায় সরকারি সেনারা শুক্রবার রাতে হামলা চালায়। এতে করে মাওলাই তোরাব ও মুসা খান নামের দু’জন আইএস নেতাসহ ২০ জঙ্গি নিহত হয়।’

বিস্তারিত আর কিছু বলতে অস্বীকার করেন মুখপাত্র। তবে আইএস এর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয় নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.