Sylhet Today 24 PRINT

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৯ বাংলাদেশি নিহত

সিলেটটুডে ইন্টারন্যাশলান ডেস্ক |  ০৭ জানুয়ারী, ২০১৮

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান শহরে সড়ক দুর্ঘটনায় ৯ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাত বাংলাদেশি।

স্থানীয় সময় শনিবার সকালে জিজান থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে শামত্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ছয়জনের নাম পাওয়া গেছে, তারা হলেন, মোহাম্মদ ইদন নরসিংদী, মতিউর নারায়ণগঞ্জ, জমসের টাঙ্গাইল, আমির নরসিংদী এবং সিরাজগঞ্জের দুলাল ও আল-ফাহাদ।

জানা গেছে, গাড়িতে কর্মস্থলে যাচ্ছিলেন ওই বাংলাদেশিরা। জিজান থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে শামত্তা এলাকায় পেছন থেকে ওপর একটি গাড়ি ধাক্কা দেয়। এতে গাড়িটি উল্টে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়।

হাসপাতালে নেয়ার পর মারা যান আরও একজন। আর আহত বাকি সাতজনের বিভিন্ন অঙ্গহানি হয়েছে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তারা। খবরঃ যুগান্তর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.