Sylhet Today 24 PRINT

মুম্বাইয়ে আবাসিক ভবনে আগুন; নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক |  ০৭ জুন, ২০১৫

২২ তলা একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছেন। শনিবার বিকালে ভারতের মুম্বাইয়ে এ ঘটনায় আরো ২৮ জন আহত হয়েছে বলে জানা গেছে।

ভারতের এনডিটিভির খবরে বলা হয়, বিকাল সাড়ে পাঁচটায় আন্ধেরির চান্দিভালি এলাকার লেক হোম সোসাইটির ২২তলা তিন নম্বর ভবনের ১৪ তলায় আগুনের সূত্রপাত হয়।

ঘটনার বিষয়ে দমকল বাহিনী একটি তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন পুলিশের ডেপুটি কমিশনার ভিনায়ক দেশমুখ। বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.