Sylhet Today 24 PRINT

আফগানিস্তানে ৪ তালেবান জঙ্গি নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক  |  ১৪ জানুয়ারী, ২০১৮

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দে গতরাতে সরকারি নিরাপত্তা বাহিনীর অভিযানে চার তালেবান জঙ্গি নিহত হয়েছে। এসময় অপর একজনকে গ্রেপ্তার করা হয়।  

দেশটির বিশেষ বাহিনীর কমান্ডার রোববার একথা জানান বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।
 
অপারেশনাল কো-অর্ডিনেশন গ্রুপ আফগানিস্তান এক বিবৃতিতে জানায়, ‘রাত ১২টা ৫ মিনিটে অভিযানটি শুরু হয়ে রবিবার ভোট চারটা পর্যন্ত চলে। নাহরি সাররাজ জেলার একটি গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ তালেবান নেতাদের অবস্থানে এ অভিযান চালানো হয়।’
 
বিবৃতিতে আরো বলা হয়, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় ঘটে। তবে এই বন্দুক-যুদ্ধে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য হতাহত হয়নি। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ সময় একটি গাড়ি ও তিনটি মোটর সাইকেল ধ্বংস করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.