Sylhet Today 24 PRINT

জাপানে ৬.২ মাত্রার ভূকম্পন

আন্তর্জাতিক ডেস্ক |  ০৮ জুন, ২০১৫

জাপানের মুটসুতে রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে।

সোমবার বাংলাদেশ সময় দুপুর ১২টা এক মিনিট আট সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয় বলে ইউএসজিএস জানিয়েছে।

সংস্থাটি জানায়, জাপানের মুটসুর ৬৪ কিলোমিটার দূরে সমুদ্রগর্ভের ৪৪ দশমিক দুই সাত কিলোমিটার গভীরে ভূকম্পনটি অনুভূত হয়।

এতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.