Sylhet Today 24 PRINT

থাইল্যান্ডে বোমা বিস্ফোরণে নিহত ৩

সিলেটটুডে ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০১৮

থাইল্যান্ডে বোমা বিস্ফোরণে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন।

দেশটির পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ পত্রিকা 'দ্য ইন্ডিপেন্ডেন্ট' জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় থাইল্যান্ডের ইয়ালা প্রদেশের একটি বাজারে এই বোমার বিস্ফোরণ ঘটেছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে যে তিনটি প্রদেশ মুসলিম প্রধান, ইয়ালা সেগুলোর একটি।

পুলিশ লেফটেনেন্ট ইয়াকাপং রাত্তানাচাই বলেছেন, সোমবার (২২ জানুয়ারি) সকালে হামলাকারী বিস্ফোরক বোঝাই মোটরসাইকেল ব্যস্ত ওই বাজারের কাছে পার্ক করে। পরে জনাকীর্ণ বাজারটিতে বিস্ফোরণ হলে এই হতাহতের ঘটনা ঘটে।

ওই কর্মকর্তা জানান, হামলাকারী বাজারের এলাকা ছেড়ে যাওয়ার পরই ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন নিহত ও আরও ১৮ জন আহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.