Sylhet Today 24 PRINT

উটের সুন্দরী প্রতিযোগিতা, বিজয়ীর পুরস্কার ২৬১ কোটি টাকা

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জানুয়ারী, ২০১৮

প্রতিবছর মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ডসহ নানা ধরনের সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিশ্বব্যাপী। এমন সুন্দরী প্রতিযোগিতা থেকে বাদ পড়ছে না পশুরাও। প্রতিবছর সৌদি আরবে অনুষ্ঠিত হয় 'উট সুন্দরী প্রতিযোগিতা'! ‘কিং আব্দুল আজিজ ক্যামেল ফেস্টিভ্যাল’ নামে ২০০০ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে এই উট সুন্দরী প্রতিযোগিতা।

এ বছর প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে দেশটির রাজধানী রিয়াদের আল ধানায়। পুরো জানুয়ারি মাস জুড়ে চলমান এ প্রতিযোগিতায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ৩০ হাজার উট অংশ নিচ্ছে। আর প্রতিযোগিতায় বিজয়ী উট পুরস্কার হিসাবে পাবে প্রায় ২৬১ কোটি টাকা।

প্রতিযোগিতায় চূড়ান্তভাবে জিততে হলে অনেকগুলো ধাপে জিততে হবে। সুন্দরী উটকে দৌড়ে জিততে হবে, সুন্দরী উটের মাথার আকার, নাক, কান, দাঁত চোয়ালের গঠন কেমন তাও পরখ করবেন বিচারকরা। শরীরে চামড়া ভাজ পড়েছে কিনা সেগুলোও যাচাই করা হবে। আর সবকিছুতে উতরে যাবার পরই মিলবে সেরা সুন্দরীর খেতাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.