Sylhet Today 24 PRINT

ভারতে ব্রিজের রেলিং ভেঙে বাস নদীতে, নিহত ১৩

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০১৮

যাত্রী বোঝাই একটি মিনি বাস ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে গেলে ১৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও তিন জন গুরুতর আহত হন। শুক্রবার গভীর রাতে পশ্চিম মহারাষ্ট্রের কোলাপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়, পঞ্চগঙ্গা নদীর ওপরে থাকা ১৩০ বছরের পুরনো শিবাজি ব্রিজে ওঠার পরই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছিল। এতে ব্রিজের রেলিং ভেঙে সেটি ১০০ ফুট নীচে নদীতে পড়ে যায়।

স্থানীয়দের পাশাপাশি পুলিশ ও দমকল বাহিনী এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করলে আরও একজন মারা যায়। আহত অন্য তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.