Sylhet Today 24 PRINT

কাবুলে মিলিটারি একাডেমিতে জঙ্গি হামলায় ১১ সেনা নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জানুয়ারী, ২০১৮

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মিলিটারি অ্যাকাডেমিতে জঙ্গি হামলায় কমপক্ষে ১১ জন সেনা নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল দাওলাত ওয়জিরি বলেছেন, এ ঘটনায় আরও ১৬ আফগান সেনা আহত হয়েছেন।

ওই মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, হামলায় পাঁচ জঙ্গি অংশ নিয়েছিল। দুই হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায় আর দুইজন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। অপর আরেকজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

জেনারেল দাওলাত বলেন, এসময় চারটি একে-ফোরটিসেভেন, একটি আত্মঘাতী বর্ম ও রকেট লঞ্চার উদ্ধার করা হয়েছে।

এর আগে সোমবার (২৯ জানুয়ারি) সকাল থেকেই খবর আসতে থাকে কাবুলে মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে হামলা চালিয়েছে জঙ্গিরা। কাবুলের পশ্চিমাঞ্চলে আফগান ন্যাশনাল আর্মি ঘাঁটির কাছে ওই হামলায় সকাল থেকেই বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া যায়।

ইসলামিক স্টেটের আমাক বার্তা সংস্থার দাবি, তারা এই হামলা চালিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.