Sylhet Today 24 PRINT

শরণার্থী নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

সিলেটটুডে ডেস্ক  |  ৩০ জানুয়ারী, ২০১৮

‘সবচেয়ে ঝুঁকিপূর্ণ’ এগারোটি দেশের শরণার্থীদের উপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই এখন থেকে সবাইকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হবে।

মার্কিন নিরাপত্তা সেক্রেটারি কার্স্টজেন নিলসেন জানিয়েছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হলে শরণার্থীদের কঠিনভাবে মূল্যায়ন করা হবে।

তিনি বলেন, "কারা যুক্তরাষ্ট্রে ঢুকছে সেটা আমাদের জন্য ভালোভাবে জানাটা খুব গুরুত্বপূর্ণ। এই অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থার ফলে কারও পক্ষে অসাধু উদ্দেশে আমাদের শরণার্থী কর্মসূচিকে ব্যবহার করাটা কষ্টকর হবে। এবং একই সঙ্গে ব্যবস্থাগুলো নিশ্চিত করবে, আমরা মাতৃভূমিকে রক্ষা করতে যেন আরও কঠোর ‘ঝুঁকি-নির্ভর’ পদক্ষেপ নিতে পারি।"

এর আগে ২০১৭’র অক্টোবরে দশ মুসলিম দেশ ও নর্থ কোরিয়াকে ‘উচ্চ ঝুঁকির দেশ’ হিসেবে চিহ্নিত করে দেশগুলোর উপর যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.