Sylhet Today 24 PRINT

সু চি’র বাড়িতে বোমা

সিলেটটুডে ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০১৮

মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি’র বাড়ির সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এ সময় তিনি বাড়িতে ছিলেন না এবং এ ঘটনায় কেউ হতাহত হননি।

সু চি’র দপ্তরের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইয়াঙ্গুনে সু চি'র বাড়ির চৌহদ্দিতে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে বোমাটি নিক্ষেপ করা হয়।

ওই মুখপাত্র আরও জানান, বোমাটি থেকে সৃষ্ট আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়েছিল। বোমা নিক্ষেপের ঘটনায় কে বা কারা জড়িত এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

সন্দেহভাজনদের খোঁজে দেশটির নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে।

ঘটনাটি এমন সময় ঘটল, যখন বাংলাদেশে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী প্রবেশের ঘটনায় আন্তর্জাতিক চাপের মুখে রয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী সু চি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.