Sylhet Today 24 PRINT

স্ত্রীকে হত্যার পর মন্ত্রীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৮

পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রী মীর হাজার খান বিজারানি ও তার স্ত্রী ফারিহা রাজাকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) করাচির নিজ বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এরপর শুক্রবার লাশের ময়নাতদন্ত শেষে পুলিশ জানিয়েছে, মন্ত্রী স্ত্রীকে তিন তিনটা গুলি করে হত্যার পর ওই অস্ত্রেই নিজে আত্মহত্যা করেছেন। খবর: ডন অনলাইন।

পাকিস্তানের জিও নিউজ, এই হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক কলহ রয়েছে বলে খবর দিয়েছে।

এক বিবৃতিতে করাচির পুলিশ জানিয়েছে, বাসা থেকে চারটি গুলির খোসা ও আলামত জব্দ করা হয়েছে। গুলিগুলোর প্রত্যেকটিই একটা অস্ত্র থেকে ছোড়া হয়েছে।

এতে বলা হয়, চারটির মধ্যে একটি গুলি নিজের মাথায় করেছেন মীর হাজার খান। আর বাকি তিনটি গুলি স্ত্রীকে করা হয়েছে।

মীর হাজার খান পাকিস্তান পিপলস পার্টির জনপ্রিয় নেতা এবং সিন্ধু প্রদেশের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী ছিলেন। আর তার স্ত্রী ফারিহা রাজাক দেশটি প্রখ্যাত সাংবাদিক ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.