Sylhet Today 24 PRINT

দুর্ঘটনায় আহত মোদির স্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন রাজস্থানে একটি দুর্ঘটনায় আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার রাজস্থানের কোটা -চিত্তোর মহাসড়কে এই ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গিয়েছে।

পুলিশ জানিয়েছে, যশোদাবেন রাজস্থানের চিত্তোরগড়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথে তার গাড়িটি দুর্ঘটনায় পড়ে।

যশোদাবেনের মাথায় আঘাত লেগেছে। তাকে চিত্তোরগড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.