Sylhet Today 24 PRINT

৭১ যাত্রী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত

ইন্টারন্যশনাল ডেস্ক |  ১১ ফেব্রুয়ারী, ২০১৮

মস্কো বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার পর বিধ্বস্ত হয়েছে রাশিয়ার সারাতভ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ।

রুশ সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, উড়োজাহাজটির ৭১ যাত্রীর সবাই মারা গেছেন বলে আশঙ্কা কর্মকর্তাদের।

রাশিয়ার অভ্যন্তরীণ রুটে চলাচল কারি এএস-১৪৮ উড়োজাহাজটি রোববার মস্কোর ডোমোডেডোভো বিমানবন্দর থেকে পাহাড়ি অঞ্চল উরালসের ওলস্ক শহর যাচ্ছিল।

বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার ১০ মিনিটের মাথায় মস্কো উপকণ্ঠে রামেনস্কাই জেলার কাছে সেটি রাডার থেকে হারিয়ে যায়।

জেলার আরগুনোভো গ্রামের বাসিন্দারা জানান, তারা আকাশ থেকে উড়োজাহাজের জ্বলন্ত ধ্বংসাবশেষ পড়তে দেখেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.