Sylhet Today 24 PRINT

নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ২২

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৮

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের একটি জনাকীর্ণ বাজারে তিনজন আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় শুক্রবার অন্তত ২ জন নিহত ও আরো ২৮ জন আহত হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা নিউজ এজেন্সি অব নাইজেরিয়া (এসএএস) একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।

প্রতিবেদনে আরো বলা হয়, শুক্রবার রাতে উপশহর কোনডুগার কাসুয়ার কিফি এলাকায় তিন আত্মঘাতী হামলাকারী শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।

প্রত্যক্ষদর্শী ইদ্রিসা বানা জানায়, জনাকীর্ণ বাজারে তিন বোমা হামলাকারী একসাথে তাদের শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।

তিনি আরো বলেন, ‘আত্মঘাতী হামলাকালে বিপুল সংখ্যক মানুষ শেষ সময়ের বাজার করছিল।’ নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ঘোমটায় মুখ ঢাকা নারীদের মাধ্যমে বোমা হামলা চালিয়ে আসছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.