Sylhet Today 24 PRINT

রাখাইনের রাজধানীতে বোমা বিস্ফোরণ

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের পৃথক স্থানে শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে তিনটি বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত দুইজন আহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া।

রাজ্য সরকারের সচিবের বাড়িতে একটি বোমা আঘাত হানে। বাকি দুইটি আঘাত হনে পৃথক দুই শহরের একটি অফিসের সামনে ও একটি রাস্তায়।

রাখাইনের রাজধানীতে বোমা বিস্ফোরণের ঘটনা খুবই বিরল। শনিবার সেখানে তিনটি অবিস্ফোরিত বোমাও পাওয়া গেছে। বিস্ফোরণের পর বেশকিছু রাস্তা বন্ধ করে দেয় পুলিশ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.