Sylhet Today 24 PRINT

ভারতের বিহারে গাড়ি চাপায় ৯ শিক্ষার্থী নিহত

সিলেটটুডে ইন্টারন্যাশনল ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৮

ভারতের বিহারে একটি স্কুলের ৯ শিক্ষার্থী নিহত এবং ১০ জন আহত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) একটি দ্রুতগতির গাড়ি স্কুলের ভেতর আকস্মিকভাবে ঢুকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা বিবেক কুমার জানান, ঘটনাটি ঘটেছে বিহারের মুজফফর নগরের আহিয়াপুর-ঝাপাহ এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সময় স্কুল ছুটি হয়েছে। শিক্ষার্থীদের অনেকেই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারা বাইরে আসছিল।

এসময় একটি গাড়ি দ্রুত এসে তাদের ওপর দিয়ে চলে যায়। এরপর দেয়াল ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। এ ঘটনায় স্কুল চত্বরে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

খবর: সিএনএন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.