Sylhet Today 24 PRINT

সিরিয়ায় রুশ বিমান বিধ্বস্ত, নিহত ৩২

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৬ মার্চ, ২০১৮

রাশিয়ার একটি সামরিক বিমান সিরিয়ায় বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিমানে থাকা ছয়জন ক্রুসহ ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন বলেও জানিয়েছে তারা। রাশিয়ার সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আন্তোনভ-২৬ বিমানটি হমেইমিম বিমান ঘাঁটিতে অবতরণের সময় বিধ্বস্ত হয়।

রাশিয়া বলছে, বিমানটিকে লক্ষ্য করে কোনো গুলি ছোঁড়া হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

বিমানে থাকা ৩২ জনের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে ২০১৫ সালে সিরিয়ায় একটি আন্তোনভ-২৬ বিমান বিধ্বস্ত হয়েছিল। এটি এক ধরনের সামরিক পরিবহন বিমান। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.