Sylhet Today 24 PRINT

ভারতের উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে ১৩ জন নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক  |  ১৩ মার্চ, ২০১৮

ভারতের উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে ১৩ জন নিহত হয়েছে্ন। রামনগর-আলমোরা সড়কের তোতাম এলাকার কাছে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে এএনআই।

দুর্ঘটনার সময় বাসটিতে ২৪ জন যাত্রী ছিল। কি কারণে বাসটি দুর্ঘটনা কবলিত হয়েছে তা এখনও জানা যায়নি।

দুর্ঘটনার পরপরই স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ডের (এসডিআরএফ) একটি দল সেখানে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছে তারা হতাহতদের উদ্ধার ও তল্লাশি চলছে বলে এএনআই জানিয়েছে।

এএনআইয়ের খবরে জানানো হয়, আলমোরার দেওঘাট থেকে নাইনিতালের রামনগরে যাচ্ছিল যাত্রীবাহী এই বাসটি। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.